শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বুধবার (২১ মে) গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর নবনিযুক্ত অফিসারদের শপথ পাঠ করান এবং ব্যাচ বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আকাশে যুদ্ধবিমানের মনোজ্ঞ মহড়া উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এদিন ৮৬তম বিএএফএ (বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি) ও আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। তাদের হাতে ব্যাচ ও ট্রফি তুলে দেওয়া হয়। নবীন কর্মকর্তাদের স্বপ্নপূরণের এই মুহূর্তে একাডেমি চত্বর ছিল উৎসবমুখর।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনদানকারী সংগ্রামীদের।
তিনি বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।”

অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন অফিসারদের জন্য শুরু হলো তাদের পেশাগত জীবনের নতুন অধ্যায় দেশ রক্ষার মহান দায়িত্ব পালনের অঙ্গীকার।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী