শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জের খেজুরের গুড় যাচ্ছে দেশ-বিদেশে

যশোরের যশ, খেজুরের রস’- এই যশ মূলত যশোরের রাজগঞ্জের খেজুরের গুড়ের কারণে। এই খেজুরের গুড় এখন প্লাস্টিকের ড্রামভর্তি হয়ে চলে যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। প্রতি বছর শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছুটে আসে রাজগঞ্জ বাজারে গুড় কিনতে। তারা স্থানীয় বাজার ঘুরে গাছিদের কাছ থেকে শত শত ভাঁড় গুড় ক্রয় করেন। সেই গুড় ড্রামে ভর্তি করে নিয়ে যান নিজ এলাকায়। একই প্রক্রিয়ায় রাজগঞ্জ এলাকার গুড় যাচ্ছে বিদেশেও।

জানা গেছে, প্রতি সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার রাজগঞ্জ বাজারে গুড়ের হাট বসে। এ হাটে গুড় বেচাকেনা বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। পশ্চিম মনিরামপুরে একটিমাত্র গুড়ের হাট রাজগঞ্জ বাজার। এই হাটে রাজগঞ্জের গাছিরা তাদের তৈরি করা খেজুর গুড় বিক্রি করতে আসে। দামও ভালো পাই এই হাটে। এ বাজার থেকে গুড় কিনতে ব্যাপারীরা হাটবারের আগের দিন এসে এলাকায় অবস্থান নেয়। হাট বারের দিন সকাল সকাল হাজির হয় পাইকারি ব্যাপারীর দল। প্রতিটি তরল গুড়ের ভাঁড় ১৬শ’ থেকে ১৮শ’ টাকা ও শুকনো গুড়ের বড় ভাঁড় ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রাজগঞ্জ বাজারে।

সোমবার রাজগঞ্জ হাটে সরেজমিনে দেখা গেছে, প্রতি ভাঁড় গুড়ের দাম ১৬শ’ থেকে ১৮শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যাপারীরা গুড়ের ভাঁড় কিনে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। কেনাবেচা শেষে ব্যাপারীরা সব ভাঁড় থেকে গুড় ঢেলে ড্রাম ভর্তি করে গাড়ীতে করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এরপর এসব গুড় দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে।

আফজাল হোসেন নামের একজন গুড়ের ব্যাপারী জানান, মাটির ভাঁড়ে গুড় বহন করা ঝুঁকি হওয়ায়, নিরাপদে বহনের জন্য প্লাস্টিকের ড্রাম ব্যবহার করা হচ্ছে। ড্রামে গুড় বহন করলে নিশ্চিন্তে পিকআপ কিংবা ট্রাক গাড়িতে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারি।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী