বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যা কিছুই হোক, নির্বাচনে দেরি হবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী পাঁচ-ছয় দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যা কিছুই হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। দেশের মানুষ এক থাকলে দু-একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে পারবে না।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে আশা প্রকাশ করে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো প্রভাব পড়বে না। জিরো ভায়োলেন্সে (সহিংসতা মুক্ত) এবারের নির্বাচন হবে।

একটি ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে সরকার দেশকে পুনরুদ্ধার করেছে মন্তব্য করে তিনি বলেন, মুদ্রাস্ফীতি কমছে। রিজার্ভ বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। পুলিশের মধ্যে মনোবল বাড়ছে ধীরে ধীরে।

প্রেস সচিব বলেন, দেশের ফরেন পলিসি (বৈদেশিক নীতি) আগের সরকার বিদেশিদের কাছে বন্ধক দিয়েছিল। বর্তমান সরকার ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে।

এই সরকারের সময় গণমাধ্যম অবাধে কাজ করতে পারছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কেউ বাধার মুখে পড়ছে না। সরকারের সমালোচনা করে সাংবাদিকতা করতে কোনো বাধা দেওয়া হচ্ছে না কাউকে। যদি কেউ সমস্যার মুখোমুখি হন, তিনি আমাকে জানাবেন।

গণমাধ্যমের সুযোগ-সুবিধা নিয়ে প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম কর্মীদের বেতন দিতে পারে না, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। এসব গণমাধ্যমই ভুল তথ্য এবং অপতথ্য ছড়ায়।

চাঁদাবাজির বিষয়ে শফিকুল আলম বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও পলিটিক্যাল পার্টির ফান্ড রেইজিংয়ের (তহবিল গঠন) বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…