মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাত্রা শুরু করলো ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে ৩৫টি গণমাধ্যমের সংশ্লিষ্ট প্রধানদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সভায় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটিতে আগামী এক বছরের জন্য দৈনিক নয়াদিগন্তের অনলাইন সম্পাদক হাসান শরীফকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৩ সদস্যের কমিটির নেতৃত্বে সহ-সভাপতি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির ডিজিটাল প্রধান এম এ এইচ এম কবির আহমেদ ও ডিবিসি টেলিভিশনের ডিজিটাল প্রধান কামরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের অনলাইন প্রধান শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির অনলাইন প্রধান মাসুদ বিন আব্দুর রাজ্জাক এবং সদস্য হিসেবে দৈনিক কালের কণ্ঠের উপবার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আনিসুর রহমান বুলবুল, দ্য ডেইলি স্টারের অনলাইন প্রধান আজাদ বেগ ও বার্তা২৪.কম’র নিউজরুম কো-অর্ডিনেটর মানসুরা চামেলী মনোনীত হয়েছেন।

কমিটিতে উল্লেখিত ব্যক্তিরাসহ প্রথম সভায় অনলাইন ও ডিজিটাল বা মাল্টিমিডিয়া প্রধান হিসেবে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এর সদস্য হয়েছেন দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইন প্রধান সামসুল হক রাসেল, কালের কণ্ঠের ডিজিটালের হেড জাকারিয়া ইবনে ইউসুফ, যায়যায়দিন অনলাইন হেড সাইফুল ইসলাম, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রুপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রুপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস.এম. আমিনুর রহমান, কালের কণ্ঠের সাকিব শিকদার, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের একেএম ইমরানুল হক, দ্য নিউজ টুয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

শুধু দেশের প্রথম শ্রেণির যেকোনো সংবাদমাধ্যমের অনলাইন এবং ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধানরা এই সংগঠনের সদস্য হতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ দেশের অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয় সভায়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি