বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি (জেনারেল) ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন-২০২২) দুপুর ১টার পর অত্র বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল লতিফ।

সহকারি শিক্ষক মো. নূরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত রাজগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসহকারি পরিমল কুমার সাধু, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সহকারি শিক্ষক মো. রবিউল ইসলাম, উত্তম কুমার পাল প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যতের সাফল্য কামনা করে বলেন- আজকের এই কোমলমতি মেধা, আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরই মাঝে লুকিয়ে আছে এদেশে নেতৃত্ব। সামনে তোমরাই দেশের হাল ধরবে। তোমরা দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাও। সবাই ভালো ভাবে পরীক্ষা দাও এবং সাফল্য অর্জন করো। তোমাদের প্রতি এ দোয়াই রইলো।
এসময় আরও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক