শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের শিপন এন্টারপ্রাইজে, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, যুবলীগ নেতা শিপন সরদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা শিপন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শিক্ষক সাইদুজ্জামান লিটন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা আকাশ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী প্রমূখ।

এছাড়া এ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন রাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. হেলাল উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান