বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর কদমতলীতে ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাত

রাজধানীর কদমতলীর পাটেরবাগ ইতালি মার্কেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম ডালিম (৩০) নামের ইন্টারনেট ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত আমিনুলের সহকর্মী বাহক ইয়াসিন জানান, সন্ধ্যা সাতটার দিকে ইটালি মার্কেটের সামনে দুই কিশোর মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে ধাক্কা লেগে আহত হন এক বৃদ্ধ। সেসময় আমিনুল বৃদ্ধের কাছে তাদের ক্ষমা চাইতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডালিম জনি নামের একজনকে থাপ্পর মারেন। এরপর তারা চলে যান।

এর কিছুক্ষণ পর জনিসহ প্রায় ২০ থেকে ৩০ জন এসে ডালিমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত জনি ওই এলাকার কিশোর গ্যাংয়ের লিডার এবং চিহ্নিত সন্ত্রাসী বলে ইয়াসিন জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীর পাটেরবাগ এলাকায় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়ে এসেছেন। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর। কদমতলী থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা