বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কোন রাজনৈতিক দল করবেন, কারা নির্বাচিত হবেন এটা নির্ধারণ করে দেন তাহলে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের আর কি মানে থাকলো। এটির আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকদের দমন-পীড়ন চালাতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে তাদের ধরিয়ে দেয়া যায় ও তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করে। এখন আমরা আবার শুনছি গোয়েন্দা সংস্থাগুলো নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন।
এই ঘটনা এই দেশের মানুষ মেনে নিবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে যেই দলকে পছন্দ করবে সেই দলকে ভোট দিবে, যে রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, হুমকি থাকবে না।

এছাড়াও সরকারের তরফ থেকে গতকাল গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর রাতেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনা তদন্তে নিরপেক্ষ লোক দিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘এখন এই সংস্কারের কী রূপ হবে, কোন পর্যায়ে আমাদের নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যেই রূপটি আমরা দেখছি, আমার কাছে ভাল কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে, ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে। চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ার্ত।’

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান