বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলকে নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তুলতে কাজ করছি : রেল সচিব

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন, ২০২২ সালের শেষের দিকে আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আরামদায়ক ও সাশ্রয়ী একটি নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তুলতে চান। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করছি।

বৃহস্পতিবার সকালে আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের আরেকটি প্রকল্প আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ প্রসঙ্গে রেল সচিব বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ কাজের ৫০ ভাগের বেশি অগ্রগতি হয়েছে। করোনা মহামারির কারণে কাজ দেরি হচ্ছে। ভারতে লকডাউন চলছে, তাই স্লিপার আনতে সমস্যা হচ্ছে। সব প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করতে চেষ্টা করছি।

রেল সচিব সেলিম রেজা আরও বলেন, রেল একটি সরকারি প্রতিষ্ঠান। আমাদের বিধি-বিধান অনুযায়ী চলতে হয়। আমাদের স্বাস্থ্যের দিকটি আগে ভাবতে হবে। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে একটা সিট ফাঁকা রেখে আরেকটা সিটে বসে যাত্রীরা যাচ্ছে।

কেউ যদি নিয়ম না মানে তাহলে রেলের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নেই। তারা আরামদায়কভাবে ট্রেনে ভ্রমণ করছে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় রেল সচিব মহানগর ট্রেনযোগে আখাউড়ায় আসেন।

এসময় তিনি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি একই ট্রেনযোগে লাকসমের উদ্দেশে যাত্রা করেন।

এসময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পনব কুমার ঘোষ, পূর্ব অঞ্চলীয় অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, পূর্বাঞ্চল রেলপথের জি এম মো. জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক সহিদুল হক, প্রধান প্রকৌশলী সুভক্ত গিল, ডিআরএম মো. সাদেকুর রহমান, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) সাইফুল ইসলাম ও রেলওয়ে স্টেশন সুপার মো. কামরুল হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের