রোগী দেখায় গাফিলতি করলে চিকিৎসকরা ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী


তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য প্রথমেই চিকিৎসকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কেনো চিকিৎসকেরা ঢাকার বাইরে যেতে চান না, সেই কারণও খুঁজে বের করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, গুণগত মানে বাংলাদেশের চিকিৎসকরা কোনভাবেই পিছিয়ে নেই। কর্মপরিবেশ উন্নত করতে পারলে সেবার মান আরও বাড়বে। কোনো অবস্থাতেই চিকিৎসকের উপর আক্রমণ গ্রহণযোগ্য হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, রোগী দেখার ক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে কোনো চিকিৎসকে ছাড় দেয়া হবে না। প্রান্তিক পর্যায়ে স্বাস্থসেবা বৃদ্ধি করা গেলে তৃণমূলে চাপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন ডা. সামন্ত লাল সেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন


