শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোজার আগেই মনিরামপুরের রাজগঞ্জে খেজুর, ফল ও দুধের দাম চড়া,বিপাকে অল্প আয়ের মানুষ

মাহে রমজান শুরুর আগেই যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি দাম বেড়েছে খেজুর, ফল ও গরুর দুধের। বিশেষ করে খেজুর ও দুধের দাম অল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।

রাজগঞ্জ বাজারের কয়েকটি দোকান ঘুরে দেখাগেছে- দোকানিরা বিভিন্ন দামে বিক্রি করছে খেজুর। দোকানিরা বলছেন- গত বছরের চেয়ে এবছর খেজুরের দাম বেশি। তারা আরও বলছেন- প্রতিকার্টুন খেজুরে ২০০-৩০০ টাকা বেড়েছে। এই সাথে বিভিন্ন ফলের দামও বেড়েছে।

সারাদিন রোজা রেখে, মানুষ ইফতারিতে খেজুরসহ ফল রাখেন। রোজা এলেই এই পণ্যর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এই সুযোগে অতিরিক্ত দামে খেজুর ও ফল বিক্রি করে ব্যবসায়ীরা লুফে নিচ্ছে টাকা। তবে, খুচরা বিক্রেতারা বলছেন- আমাদের কিছু করার নেই। আমরা যেভাবে কিনি সেভাবেই বিক্রি করি। আমাদের লাভের পরিমাণ খুবই সামান্য। এখানে বরাবরই সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা ভোগ করেন।

রাজগঞ্জ এলাকা একটি মফস্বল এলাকা। এই এলাকায় গরুর দুধের চাহিদা বেশি থাকে এবং গরুর দুধই মানুষ খেয়ে থাকে। রাজগঞ্জে সাধারণতো ৫০ টাকা দরে গরুর দুধ বিক্রি হচ্ছিলো। কিন্তু রোজা সমাগত হওয়ায় এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে গরুর দুধ।

রোমান হোসেন নামের এক ক্রেতা বলেন- রোজা শুরুর আগেই খেজুর, ফল, দুধসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দাম কয়েকগুণ বেড়ে গেছে। ভেবেছিলাম এবছর হয়তো জিনিসপত্রের দাম কম থাকবে। কিন্তু এবারই যেনো দাম বেশি। তাই, কষ্ট হলেও বাধ্য হয়ে পরিমাণে কম কম জিনিসপত্র কিনছি। তিনি আরও বলেন- জিনিসপত্র কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

রাজগঞ্জ বাজারের একজন ফল বিক্রেতা বলেন- স্বাভাবিক সময়ের তুলনায় রোজার মাসে খেজুরের চাহিদা বেশি থাকায় নানা অজুহাত দেখিয়ে খেজুরের মূল্যবৃদ্ধি করা হয়। সরকার কঠিন মনিটরিং করে না বিধায় সিন্ডিকেট ব্যবসায়ীরা নিজের মনমতো দাম বাড়ান। এবার খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

রাজগঞ্জ বাজারের আরও একজন ফল বিক্রেতা বলেন- এখন ফলের পাআকারি বাজার পুরো চলেগেছে সিন্ডিকেটের দখলে। সিন্ডিকেট যেভাবে নাড়াচ্ছে, সেই ভাবেই চলছে। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে ফলের দাম কমবে না।

বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কর্তৃপক্ষের নিয়মিত রাজগঞ্জ বাজার মনিটরিং করার দাবি জানান রাজগঞ্জ এলাকার সচেতন সমাজ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা