শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা

চট্টগ্রাম নগরের ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে হাত ও পায়ের আটটি টুকরা উদ্ধার করে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো দুই থেকে তিন দিন আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে কাটা হাত-পায়ের অংশগুলো পুরুষের। কোথাও খুন করে লাশ টুকরা করে এখানে ফেলা হতে পারে। এগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। কাটা হাতের অংশের মধ্যে হাতের আঙুলও রয়েছে। আঙুলের ছাপে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে। তারা শুক্রবার আঙুলের ছাপ নেবে।

মাথাসহ শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে বলে জানান ওসি আফতাব হোসেন। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার