সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদী

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট হচ্ছে। মঙ্গলবার (৭ মে) মোট ৯৩ আসনে ভোট হচ্ছে।
এদিকে তৃতীয় দফার ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের আহমেদাবাদ শহরের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিয়েছেন মোদী।
সেখানে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ।
খবর হিন্দুস্তান টাইমস।

তৃতীয় দফায় গুজরাট, বিহার, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের চার লোকসভা আসন- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট হচ্ছে। এছাড়া কেন্দ্রশাসিত দাদরা নগর হাভেলি এবং দমন-দিউ অঞ্চলেও ভোট হচ্ছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকেই ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। ভোট দিতে যাওয়ার সময় মোদী আশেপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। সে সময় তাকে অটোগ্রাফও দিতে দেখা যায়। ভোট দিয়ে তাকে বেশ উৎফুল্ল দেখা গেছে।

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আঙুল উঁচিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণও দেখিয়েছেন মোদী। পুরোটা সময়ই তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা অমিত শাহ। গান্ধীনগর আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন এবারে। আগেরবার এই আসন থেকে পাঁচ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন শাহ।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মোদী জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। লোকজনকে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। সবার সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে বলেও উল্লেখ করেন মোদী।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট শেষ হবে বিকেল ৬টায়। সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে গণতন্ত্র উৎসবে মঙ্গলবার সকাল থেকেই ভোটকেন্দ্রে দেখা গেছে লম্বা লাইন।

প্রথম দুই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে। তৃতীয় দফায়ও সেই ছন্দ ধরে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি), হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ওয়েবক্যাম, ড্রোনের মাধ্যমেও ভোট প্রক্রিয়ার ওপর নজর রাখছে জাতীয় কমিশন।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সঙ্গে দেশটির ২৭ টি আসনে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই ২৭টি কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্র বরাহনগর এবং ভগবানগোলা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবানগোলা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা