বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন এ বিষয়ে আজ বুধবার বাংলাদেশ ব্যাংককে অনুরো জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী সব ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধায় ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

এর আগে নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে টানা তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

এই সংকট নিরসনে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে প্রার্থীরা ওই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাদের প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। সেই অনুযায়ী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহের কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের