বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন আওয়ামী লীগের এমপিরা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে নতুন সংসদ সদস্যরা এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

এ ছাড়া ১৪-দলীয় প্রার্থী বরিশাল-২ আসন থেকে জয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসন থেকে জয়ী এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।

বুধবার বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং জাতীয় পার্টির সদস্যদের ১২টায় শপথ নেন।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে শপথ পড়াতে হয়।

সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর স্পিকার নির্বাচিত অন্যদের শপথ পড়ান।

শপথ শেষে সব সদস্য শপথপত্রে স্বাক্ষর করেন। শপথ শেষে সরকারি দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন। দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম