শরিকদের যেসব আসন ছেড়ে দিল আ. লীগ


নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে কয়েক দফা বৈঠকের পর আসন সমঝোতায় পৌঁছেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে রংপুর-৩, কিশোরগঞ্জ-৩, পটুয়াখালী-১সহ ২৬টি আসন ছেড়ে দিয়েছে। আর শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক।
জাতীয় পার্টিতে ২৬ আসনে ছাড় পেয়েছেন যারা..
সাতক্ষীরা-২, ঠাকুরগাঁও-৩, নীলফামারি-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, পুটিয়াখাল-১, বরিশাল- ৩, হবিগঞ্জ-১, ফেনী-৩, চট্টগ্রাম- ৫ ও ৮, ময়মনসিংহ- ৫ ও ৮, ব্রাহ্মণবাড়িয়া- ২, ফিরোজপুর-৩।
১৪ দলের ছাড় পেয়েছেন যারা-
বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


