বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবিলা নূর!

দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘তুফান’ সিনেমা। সিনেপ্লেক্সে কিছুটা দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিনে যেন অসহায় এক শাকিব খান। হলমালিকরাও বেশ দুশ্চিন্তায় আছেন আর্থিক লোকসান নিয়ে। দর্শক খরায় দিশেহারা তারা।

এদিকে এ সিনেমা নিয়ে নতুন এক তথ্য জন্ম দিলো রহস্যের। অভিযোগে জর্জরিত শাকিবের এ ‘তুফান’ সিনেমায় বাংলাদেশের নাবিলা ও ভারতের মিমিকে দেখা যায়।
তবে তার আগেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে প্রস্তাব করা হয় শাকিবের জন্য। কিন্তু তা ফিরে দেন এ অভিনেত্রী।

রাজি হননি তুফান সিনেমায় কাজ করতে। পরিচালক প্রযোজকের স্বঘোষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিলেন সাবিলা! যেখানে শাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদগ্রীব, সেখানে এ প্রত্যাখ্যান প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এ অভিনেত্রী।
খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন তুফান প্রসঙ্গ।
সাবিলা বলেন, ‘তুফান নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে। তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছেন, সবার জন্য শুভ কামনা।’

তবে তুফানকে ফিরিয়ে দিলেও শিগগিরই অন্য কাউকে সঙ্গী করে বড় পর্দায় আসবেন সাবিলা এমন ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, ‘বড়পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। ওটিটিতে কাজের সময়েও আমি বলেছিলাম, নাটকে যেভাবে আমাকে দেখেছেন দর্শক, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবে সিনেমাতেও দেখা যাক তা চাই না। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস