রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দূর্গা পুজার মহাসপ্তমীতে এমপি রবির মন্ডপ পরিদর্শণ

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): শারদীয় দূর্গা পুজার মহাসপ্তমীতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন দলীয়
নেতৃবৃন্দ।

শনিবার (২১ অক্টোবর) সদরের আগরদাঁড়ী, বাঁশদহা, বৈকারী, ঘোনা, কুশখালী ও শিবপুরসহবিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির মিটিং ও ২২ তারিখ রবিবার থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।

সেজন্য তিনি ঢাকাতে অবস্থান করায় দলীয় নেতৃবৃন্দরা
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির নির্দেশনা অনুযায়ী তার পক্ষ থেকে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ও সকলের সাথে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার
সম্পাদক মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর
বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান।

শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রুমা রাণী বরকন্দাজ প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক