রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্ত থেকে ১০ পিচ স্বর্ণের বারসহ পাচারকরী আটক

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ পিচ স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল ১০ টার সময় মোটরসাইকেল সহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হাসানুজ্জামান পুটখালী গ্রামের মাহবুবুর রহমান’র ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন বালুন্ডা হতে জামতলা সড়কে অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।

খুলনা-২১ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাচালান রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিজান অব্যাহত থাকবে। আটককৃত স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার