বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপি’র দু’গ্রুপের দ্বন্দ্বে বোমা বিষ্ফোরণ : মামলা, আটক ৪

শার্শা উপজেলা বিএনপি’র গ্রুপের দ্বন্দ্বে মুহুর্মুহু বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছে ২জন।

রাতেই পুলিশ বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ অভিযান চালিয়ে শার্শা উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম (বেড়ে বাবু) ও শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি কর্মী মনিরুল ইসলাম ও তারিকুল ইসলামকে আটক করে শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, শার্শা উপজেলার নাভারন বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মফিজুর রহমান (৪৮) নামে এক বিএনপি কর্মী আহত হয়। আহত মফিজুরকে হাসপাতালে দেখতে আসলে বিএনপি নেতা আব্দুল হাই (৫৬)কে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে উপজেলা সরকারি হাসপাতালের সামনে গভীর রাত পর্যন্ত দু’গ্রুপের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মুহুর্মুহু বোমা বিষ্ফোরণ। সেসময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
পরে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি’র সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই রেশ ধরে শুক্রবার সন্ধ্যার পরে তৃপ্তি গ্রুপের সমর্থকরা হাসান জহির গ্রুপের সমর্থক মফিজুরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ার কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আহত মফিজুরকে হাসপাতালে দেখতে আসলে বিএনপি নেতা আব্দুল হাইকেও পিটিয়ে আহত করে।

শার্শা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাতেই ২৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞত ২০/২৫ জনের নামে একটি মামলা হয়েছে। ৪জনকে আটক করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করারবিস্তারিত পড়ুন

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন