বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহরুখের মান্নাত নিয়ে দুঃসংবাদ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’-এর বিরুদ্ধে উঠেছে বেআইনি সংস্কারের অভিযোগ। কঙ্গনা রানাওয়াত, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের পর এবার মুম্বাই পৌরসভার নজরে এসেছেন কিং খান।

জানা গেছে, মাস কয়েক ধরে চলেছে মান্নাত বাংলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ। এই সময় শাহরুখ ও তার পরিবার অন্যত্র স্থানান্তরিত হন। তবে অভিযোগ উঠেছে, উপকূলীয় অঞ্চলের নিয়ম ভেঙে বাংলোর কিছু অংশে সংস্কার করেছেন এই অভিনেতা। পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, এই অঞ্চলে সংস্কার বা নির্মাণে বিশেষ নিয়ম মেনে চলতে হয়।

এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) পরিবেশ দপ্তর এবং মুম্বাই পৌরসভার কর্মকর্তারা একযোগে মান্নাতে পৌঁছে পরিদর্শন করেন। বন বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, বেআইনি নির্মাণের অভিযোগ পাওয়ার পরই তারা যৌথভাবে তদন্ত শুরু করেছেন। পরিদর্শনের পর রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।

তবে শাহরুখের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, যে কোনো ধরনের সংস্কারকাজ আইন মেনেই হচ্ছে। কোনো বেআইনি নির্মাণ বা নিয়মভঙ্গের প্রশ্নই আসে না।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন