রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনে অংশ নেয়া ৫ শিবিরকর্মী আটক

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেয়া ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের (পুরাতন ভবন) সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বগুড়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্না (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানসিন আল রাফি ( ২০), সরকারি শাহ সুলতান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) ও সরকারি মুস্তাফাবিয়া মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি আজিজুল হক কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্রশিবির। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান। পরে সেখান থেকে পাঁচ শিবির নেতাকর্মীকে আটক করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, শিবিরের ছেলেরা জমায়েত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখান যায়। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক