রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বিশ্বমানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটালি সমৃদ্ধ শিক্ষাসামগ্রী (কনটেন্ট) তৈরিতে গুগলের বৈশ্বিক সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ‘গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি’র আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য প্রদান করেছে। বৈশ্বিক গতিধারা ও আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত ও আমূল রূপান্তরের লক্ষ্যে নিরবচ্ছিন্ন কাজ চলছে। এ প্রক্রিয়ায় একটি বড় অংশীদার হিসেবে গুগলের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও এআইয়ের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সর্বাগ্রে শিক্ষকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। সে লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর পাশাপাশি নানা উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে গুগল কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে গুগলের প্রতিনিধিদল বাংলাদেশে শিক্ষার প্রসার ও প্রযুক্তিবান্ধব নীতি প্রণয়নে সরকারের সময়োপযোগী উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তারা শিক্ষা ক্ষেত্রে সরকারের কৌশলগত অগ্রাধিকার, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেন।

আলোচনাকালে গুগলের প্রতিনিধিরা ‘গুগল এডুকেশন’-এর বৈশ্বিক কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা খাতে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, ‘জেমিনাই একাডেমি’ বাস্তবায়ন এবং প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ক্রোমবুকস’ ব্যবহারের মাধ্যমে কীভাবে যৌথভাবে কাজ করা সম্ভব—সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে