বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শূন্যতা আর সব হারানোর বছর ২০২০

করোনার বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগে আশার আলো, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে ২০২০ সাল। বিষময় বিশে কেমন ছিলেন সাধারণ মানুষ?

অন্তর্দগ্ধ এক স্তব্ধতা। ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুরে কুরে খাচ্ছে, অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়।

শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল। তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙ্গই তো দেখা হলো তার, এবার দেখেছেন ২০২০। তিনি জানান, ১৯৭১ এর পর সবচেয়ে খারাপ সময় কাটল ২০২০ সালে। বলেন, ‘বছর জুড়ে রাস্তায় তো আসছিলাম, কিন্তু কোন কাজ ছিল না। যা আয় করেছি, তা দিয়েই কোন রকমভাবে খেয়ে পড়ে চলেছি।

এখনো সকলের শম্বুক-শঙ্কিত হাঁটাচলা। তবে জীবনের ফেরে কঠোর-কঠিন ইস্পাতকে যারা বশে আনেন, ২০২০ তাদের জন্য কতটা বিষাদের হলো? তাদের হাঁড়িতে ভাতের খবর রেখেছে কি কেউ। এক কামার জানান, আয় রোজগার নেই। সব দিকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

এবারের গল্পটা, নদীর পাড়ের মহসীন মিয়ার। ছোট এই নৌকা, জীবনের বড় অবলম্বন। এপার-অপার করতে করতেই দিন গেল। সুদিন আর আসলো না। তিনি জানান, লোকজন না থাকায় ঠিক মতো নৌকা চালাতে পারিনি। লোকজনও ঠিক মতো পারাপার হয়নি। তাই আয় রোজগার ও হয়নি।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের মজনু। কেমন ছিল তার ২০২০? ক্লান্ত, চূর্ণ-বিচূর্ণ, ভগ্ন হৃদয়ে চায়ের কাপে এখনো খুঁজে ফেরেন নিজের ভবিষ্যৎ। তিনি জানান, সব মিলিয়ে ২০২০ সাল খুবই খারাপ গেছে। করোনার টিকা যদি পাই, তাহলে তো আশা করি, এই খারাপ সময় ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবো।

দম বন্ধ করা শূন্যতার বছর ২০২০। এ বছর প্রমাণ হলো মৃত্যুকাতর ভঙ্গুর মৃৎপাত্র সবাই। তাই তো জীবনের ফাটল ধরার মুহূর্তে, তাকে বাঁচিয়ে রাখার জন্য আত্মানুসন্ধানের নতুন এক রক্তদীপময় আয়নার সামনে করোটি হাতে দাঁড়িয়ে রয়েছে। ২০২০ সাল যেন সব হারানো আর শিক্ষা নেয়ার বছর।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক