শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল জনপ্রিয় নেতা ও সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী কত ঘণ্টা ঘুমান সে বিষয়েও কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে যার ঘুম হয় না। জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ ঘুমান। তিনি বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। বয়স হয়েছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ। (বিএনপির) ৮টা সমাবেশ একত্রিত করলে (আওয়ামী লীগের) চট্টগ্রামের সমাবেশের সমান হবে।’

প্রধানমন্ত্রী দেশের মানুষকে টিকা দিয়েছেন বিনা পয়সায়, সংকট সামলেছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। উন্নত বিশ্বে মূল্যস্ফীতি ১০ শতাংশ। আজকে বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশ থেকে নেমে সর্বশেষ ৮ দশমিক ৮৫ শতাংশ। রপ্তানি আয় বেড়ে যাচ্ছে।’

‘যুদ্ধের প্রতিক্রিয়া সারা বিশ্বে প্রভাব ফেলেছে। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক পথে আছেন, সব সামলিয়ে যাচ্ছেন’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ তুলে সেতুমন্ত্রী বলেন, ‘জবাব দিতে হবে। এই খুনিদের কারা পুরস্কৃত করল, এই খুনিদের কারা নিরাপদে বিদেশে যাওয়ার অনুমতি দিল, বিদেশি দূতাবাসে চাকরি দিল। কে? জিয়াউর রহমান। এই খুনিদের বিচার হবে না, এই মর্মে আইন করল। কে? সেনাপতি জিয়াউর রহমান।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম