শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা সরণিসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন

পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন করে ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে ক্ষমতাচ্যুত হাসিনা, তার পরিবারের সদস্য ও সহযোগীদের নাম সরানো হয়েছে।

আজ (৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রাজধানীর ‘শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকা’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, ঢাকা’ নামকরণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ রাখা হয়েছে।

এদিকে ‘বঙ্গবন্ধু স্কয়ার’-কে ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’, ‘শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক’-কে ‘আরডিএ পার্ক, রাজশাহী’, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’-কে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক’-কে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক, চট্টগ্রাম’ নামকরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ বাংলাদেশ ওবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে