মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন : আ. লীগ নেতাদের আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহি চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে।

আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কাজ নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টি কোনো বিষয় না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারো হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে। তবে আন্তরিকতার ঘাটতি নেই। ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি