মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: অসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ এবং ‘শপথ ভঙ্গের শামিল’ বলে মন্তব্য করেন অধ্যাপক নজরুল।

আসিফ নজরুল বলেন, “রাষ্ট্রপতির এই বক্তব্যের কারণে তার পদে থাকার উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি তিনি নিজের অবস্থানে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে তোলা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

এর আগে মানবজমিন পত্রিকায় এক প্রতিবেদনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র প্রসঙ্গে বলেন, “আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। অনেক চেষ্টা করেও আমি তা খুঁজে পাইনি। হয়তো তিনি সময় পাননি।”

পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর লেখা, “উনি তো কিছুই বলে গেলেন না…” শিরোনামে উল্লেখ করা হয়, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক এখনো চলছে এবং হয়তো দীর্ঘদিন থাকবে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি। অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সংবাদমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলেন।”
এভাবে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা এবং বিতর্ক এখনো বহাল রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি