মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ কর্মদিবসে জামিন নিতে শত শত মানুষ হাইকোর্টে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি অথবা রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ঈদ কেন্দ্রিক ছুটি। ফলে সরকারি বিভিন্ন অফিসসহ সচিবালয়ে চলছে ছুটির আমেজ। তাই ঈদের আগে শেষ কর্মদিবসে দেশের উচ্চ আদালত হাইকোর্টে জামিন নিতে ভিড় করেছেন শত শত মানুষ।

আগামীকাল বুধবার থেকে অফিস-আদালতের ছুটি শুরু। তাই ছুটির আগে শেষ কর্মদিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আগাম জামিন নিতে এসেছেন হাইকোর্টে। কেউ এসেছেন পারিবারিক মামলায় জামিন নিতে, কেউবা রাজনৈতিক মামলায়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে চার শতাধিক লোকের জামিন শুনানি হয়েছে। এদের মধ্যে ৫০ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। কেউ পেয়েছেন ৬ সপ্তাহের জামিন, আবার কেউ পেয়েছেন চার সপ্তাহের।

জামিন নিতে হাইকোর্টে এসেছেন কৃষক ময়েন উদ্দিন (৫৬)। দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে বসে অপেক্ষা করছিলেন। বগুড়ার বাসিন্দা ময়েন উদ্দিন এর আগে কোনো মামলায় হাইকোর্টে আসেননি। জামিন নিতে এলেও আইনজীবী কে তা জানেন না তিনি। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর দায়ের করা মামলায় আসামি ময়েন। গ্রেফতার আতঙ্কে রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। তাই আগাম জামিন নিতে এসেছেন।

এক আইনজীবীর সহকারী নারগিস জুঁই বলেন, আমাদের তিনটি পৃথক জামিন আবেদন রয়েছে। এর মধ্যে সাতজনের জামিন চাওয়া হয়েছে। এখনো শুনানি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, শেষ কর্মদিবস হওয়ায় আজ বিপুল সংখ্যক মানুষ জামিন নিতে এসেছেন। আমাদের চেম্বার থেকে সুনামগঞ্জের দুইজনের জামিন আবেদন করেছি। ভারতীয় পণ্য জব্দের মামলায় আসামি তারা।

হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি চলে।
সূত্র: জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী