সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডি’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার পল্লী উন্নয়ন মিলনায়তনে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিষয়গুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা,
প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা ও পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক