বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর, রবিবার সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন শ্যামনগর হাজি আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান। তিনটি ইউনিয়নের সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্য।

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ কর্মপরিকল্পনা করা হয়।

হাজি আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এভাবে চিন্তা করে কর্মশালার আয়োজনের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেবার জন্য উত্তরণকে ধন্যবাদ।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল