সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের কামালকা্টি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব উত্তম মণ্ডল। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ শানজানা পারভীন (এমবিবিএস), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, মারুফা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন।

এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন এন জি ও কর্মী অমৃত কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সুপারভাইজার বিজন হালদার সহ আরো অনেকে।

উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ।

তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন। তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সরকারের পাশাপাশি লিডার্স এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক