শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে জেলা পরিষদ’র নারী সদস্য পদপ্রার্থীর মতবিনিময়

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদ’র ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী মোছা. ফাতেমা খাতুন রিক্তা।

সোমবার সকালে এ মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ’র ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী মোছা: ফাতেমা খাতুন রিক্তা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে এম জাফরুল আলম বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সমশের আলী ঢালীসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জেলা পরিষদ’র ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী মোছা. ফাতেমা খাতুন রিক্তা বলেন, আমি আপনাদের মেয়ের মতো। আগামী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত হলে এলাকার মসজিদ, মাদ্রাসা, মাজার, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও অসহায় দুস্থ মানুষের কল্যাণে সাধ্যমতো সহায়তার চেষ্টা করবো। এরআগে রোববার সকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান