রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি

সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ ২০২১) সকালে পরিদর্শনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণবর্ণ কষ্ঠিপাথরে নির্মিত মনোহর কালীমূর্তির পূজা অর্চনা করেন। সকাল ১০টা ১২ মিনিটে তিনি হেলিকপ্টার থেকে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। এরপর তিনি দৃপ্ত পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন।

এসময় উলুর ধ্বনী ও শংখ ধ্বনীতে মোদীকে বরণ করে নেন স্থানীয় নারী পূজারীরা। মন্দিরে প্রবেশের পর রীতি অনুযায়ী দেবীকে মুকুট পরিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরপর দেবীর বস্ত্রদান সম্পন্ন করেন। দেবীকে মাল্যদানের পর যোগাসনে বসে পাঠ করেন পূজার মন্ত্র। পুষ্পার্ঘ্য অর্পনের পর তিনি দেবীকে প্রদক্ষিণ করেন। পূজা শেষে পুরোহিত তাকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী স্থানীয় পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষর করেন ভারতীয় একটি চ্যানেলের পরিদর্শন বহিতে। এরপর সকাল ১০টা ৩৬ মিনিটে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।

এদিকে সাতক্ষীরায় এটি কোন বিদেশী সরকার প্রধানের প্রথম আগমন। মোদীর আগমনকে সাতক্ষীরার শ্যামনগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়।
এদিকে, প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগরে সাজ সাজ রব পড়ে যায়। মন্দির সংস্কার থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু যেন নতুন করে ফিরে পেয়েছে প্রাণ। প্রস্তুত করা হয় তিনটি হেলিপ্যাড। গ্রহণ করা হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোদীকে স্বাগত জানাতে বাঁশের তৈরি নানা রকম কারুকার্যে নান্দনিক রূপে সাজানো হয় যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর