বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম কে স্মরণ

নিজস্ব প্রতিনিধি: শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরার কবি ও সাহিত্যিক জগতের নক্ষত্র বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে (০৬ জুলাই) শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে এ শোক সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু ও বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির এর সঞ্চালনায় প্রথমে পবিত্র গ্রন্থ থেকে পাঠ এরপর কবি সিরাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে স্বরচিত লেখা পাঠ করেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক ও উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, কবি কিশোরী মোহন সরকার, কবি ও সংগঠক পলটু বাসার, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি শুভ্র আহমেদ, কবি সালেহা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ হারুন উর রশিদ, সঙ্গীত শিল্পী আবু আফফান রোজবাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সিরাজুল ইসলাম পত্নী নেলী আফরীন, প্রয়াত কবির ছোট ভাই মিজানুর রহমান, তসনীমুর রহমান ববি, সিরাজুল ইসলাম স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন দিলরুবা রোজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক গাজী আবুল কাশেম, কবি শহিদুর রহমান, সুরেশ পান্ডে, কবি মনিুরজ্জামান মুন্না, আমিনুর রশিদ, নিশিকান্ত ব্যানার্জী, তৃপ্তি মোহন মল্লিক, রফিকুল ইসলাম, অধ্যাপক আশুতোষ সরকার, কবি স ম তুহিন, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, আওয়ামী লীগ নেতা শিমুন শামস, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, পাবলিক লাইব্রেরির সৈয়দ আমিনুর রহমান, কবি প্রাণকৃষ্ণ সরকারসহ প্রায় শতাধিক কবি- সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী।

বক্তারা বলেন কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম,সাহিত্যিক জগতের এক উজ্জল নক্ষত্র ছিলেন। তাঁর অকাল প্রয়াণে সাতক্ষীরাসহ দেশবাসী এক স্বচ্ছ সাদা মনের মেধাবী সাহিত্যিককে হারালো। তাঁর শুন্যস্থান কোনদিন পূরণ হবার নয়। তিনি তাঁর লেখনীর মাধমে কবি ও সাহিত্যিকদের মনের মনিকোঠায় স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি সকলের কাছে প্রিয়ভাজন এবং ব্যবহারে মৃদুভাষী ভদ্রলোক ছিলেন। তাঁর লেখা অসংখ্য গ্রন্থে সমাজের নানান অনিয়ম শাণিত ভাষায় তুলে ধরেছিলেন। আগামী স্মরণ সভা কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান জানান তাঁকে নিয়ে ম্যানগ্রোভ প্রকাশন থেকে কবি শুভ্র আহমেদের সম্পাদনায় বৃহৎ কলেবরে স্মারকগ্রন্থ ও শোক সভার আয়োজন করা হবে এবং আগামী ২১ জুলাই ২০২৪ এর মধ্যে লেখা জমা দেওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা