বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদপত্র হকারদের চিকিৎসা সহায়তাসহ পাশে থাকবে বসুন্ধরা

প্রচণ্ড শীত কিংবা ঝড়-বৃষ্টি যা-ই থাকুক, প্রতিদিন সূর্যের আলো ফোটার আগেই জনগণের হাতে পৌঁছে যায় দেশের খবর। কিন্তু প্রতিনিয়ত যারা এই কাজ করেন তাদের খবর রাখে না কেউ। হাজারো কষ্টে কাউকে পাশে পান না তারা। বলছি পত্রিকার সেই নেপথ্যের নায়ক হকারদের কথা।

বরাবরের মতো গণমাধ্যমের অন্তরালের এই নায়কদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দুর্ঘটনা-অসুস্থতাসহ যেকোনো বিপদে সারাদেশের ১৫ হাজারের বেশি হকারের পাশে থাকবে বসুন্ধরা। এছাড়াও কোনো হকারের মৃত্যু হলে তার পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। প্রাথমিক প্রতিক্রিয়ায় বসুন্ধরা গ্রুপের এই ঘোষণাকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন সংবাদপত্র হকার্স, এজেন্ট ও সংবাদপত্র পরিবহন সমিতির নেতারা।

আজ বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এর আগে সংবাদপত্র হকার্স, এজেন্ট ও পরিবহন সমিতির নেতারা তাদের বিভিন্ন সমস্যা-বঞ্চনা ও দাবির কথা বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরের কাছে তুলে ধরেন। এসময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর।

সংবাদপত্রের এজেন্ট এবং হকারসহ পত্রিকার সেবাকর্মীদের পাশে থাকার অঙ্গিকার করে বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর বলেন, ‘চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে সংবাদপত্রসেবী ও হকারদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

এছাড়া কোনো পত্রিকাসেবী হকারের মৃত্যু হলে ওই পরিবারকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে। যতদিন বসুন্ধরা গ্রুপ থাকবে ততোদিন এই অনুদান চলবে। ’
হকারদের উদ্দেশে বসুন্ধরা এমডি বলেন, ‘আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্যের মতো। হাজারো সমস্যা মোকাবেলা করে আপনারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই মানুষের হাতে পত্রিকা তুলে দেন। তাই যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকেও।

’
এই ঘোষণা শুনে আবেগাপ্লুত রাজধানীতে পত্রিকা বিক্রি করে জীবন চালানো আব্দুস সালাম, হানিফ মিয়া, মোহাম্মদ রফিক ও আবেদ আলী। তারা বলেন, ‘এতোদিন মনে হতো আমাদের কথা কেউ ভাবে না। এখন মনে হচ্ছে আমাদের জন্য কেউ একজন আছেন। আমাদের চিকিৎসা সহয়তাসহ বিপদে-আপদে আমাদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। আল্লাহ বসুন্ধরা গ্রুপের এমডি ও তার পরিবারকে ভালো রাখুক। বসুন্ধরার এই উদ্যোগে হকাররা সবাই খুবই আনন্দিত। ’

বসুন্ধরা এমডির এই ঘোষণাকে যুগান্তকারী মন্তব্য করে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘দেশের সংবাদপত্রের ইতিহাসে এর আগে কেউ এভাবে হকারদের পাশে দাঁড়ায়নি। সায়েম সোবহান আনভীরের এই ঘোষণায় আজ ১৫ হাজারেরও বেশি হকারের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বলেন, ‘এজেন্ট-হকারদের কাজের কোনো মূল্যায়ন নেই। কাজের সময় কেউ দুর্ঘটনার শিকার হলে কিংবা অসুস্থ হলেও হকাররা কোনো সহায়তা পান না। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনো হকার মারা গেলেও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় না কেউ। তাই বসুন্ধরা গ্রুপের এই ঘোষণায় সারাদেশের হকাররা খুবই আনন্দিত। এখন নিজেদের কাজ আরও ভালোভাবে করার সাহস ও প্রেরণা পাবেন হকাররা। তারা জেনে গেছেন কোনো বিপদ হলে তার পাশে থাকবে বসুন্ধরা। ’

এসময় বসুন্ধরা গ্রুপের পাশের থাকার ঘোষণা দিয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে হকারদের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা যেমন হকারদের পাশে দাঁড়িয়েছে, তেমনি ভবিষ্যতেও হকাররাও বসুন্ধরার পাশে থাকবে সবসময়। ’

এই মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম ও সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী