শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংযোগ সড়কের অভাবে চালু হয়নি নড়াইলের একটি সেতু!

নড়াইলের গন্ডব সেতু সংযোগ সড়কের অভাবে চালু হয়নি। শুধুমাত্র সেতুর সংযোগ সড়কের অভাবে দেড় বছর ধরে নড়াইলের গন্ডব সেতু চালু হয়নি। নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার লাখো মানুষ সেতুটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মুল সেতুর কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও এখনো সংযোগ সড়কটি হয়নি। বর্তমানে নতুন নকশা অনুযায়ী কাজ হবে বলে জানা গেছে। সেতুটি চালু হলে কাশিপুর, জয়পুর, শালনগর, নোয়াগ্রাম ও লাহুড়িয়া ইউনিয়নের ব্যবসায়ী, কৃষিজীবী, ছাত্র, চাকরিজীবী, রোগীসহ সবধরনের মানুষের দুর্ভোগ লাঘব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা এলজিইডি বিভাগের অধীনে লোহাগড়া উপজেলার এড়েন্দা-মানিকগঞ্জ সড়কের গন্ডব ঘাটে তুষখালী খালের ওপর ১৭৫ মি. দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের এপ্রিল মাসে।

২০১৭ সালের ২২ অক্টোবর এ কাজের মেয়াদ থাকলেও ঢিমে তালের কারণে কাজ শেষ হয় দেড় বছর আগে। পিসি গার্ডার সেতুটি নির্মাণে বরাদ্দ হয় ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। গোপালগঞ্জের পিপিএল-এনএকে ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে।

স্থানীয় লোকজন জানান, সংযোগ সড়ক না হওয়ায় এ অঞ্চলের কমপক্ষে এক লাখ মানুষকে নড়াইল শহরে যেতে ২৯ কি.মি. এবং লোহাগড়া শহরে যেতে ১৩ কি.মি. পথ ঘুরতে হচ্ছে। সড়কটি নির্মিত হলে নড়াইলের মাত্র ১৫ কি.মি. ও লোহাগড়ার পথ হবে ৭ কি.মি.।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মূল সেতুর কাজ শেষ হলেও উভয়পাশে সংযোগ সড়কের কাজ শুরু হয়নি। বর্তমান অবস্থায় মূল সেতুতে উঠতে ২০ ফুট খাড়া ঢালুর কারণে সক্ষমরা কোনো মতে ঝুঁকি নিয়ে সেতুতে উঠছে।

স্থানীয় টেম্পো চালক রাসেল শেখ জানান, শুস্ক অবস্থায় ভ্যান, মোটরসাইকেল কোনো রকম ধাক্কায় উঠানো গেলেও হালকা বা ভারী যান সেতুতে উঠতে পারে না। এছাড়া বৃষ্টি হলে পায়ে হেঁটেও সেতুতে ওঠা যায় না।

কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, সেতুর সংযোগ সড়কের অভাবে এলাকার মানুষের দুর্ভোগ বর্ণনাতীত। জমির মালিকরা জমির ক্ষতিপূরণ পায়নি বলে তাঁরা সংযোগ সড়কে বাঁধা দিয়েছে।

জমির মালিক কাশিপুর ইউপি সদস্য বাহিরপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লা জানান, আমরা সেতু চালু হওয়ার পক্ষে। কিন্তু জমির ক্ষতিপূরণ পাওয়া তো দূরের কথা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আশ্বাসও পাইনি।

এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, সেতুর দুই পাশে ১ শ ৫০ মিটার করে সংযোগ সড়ক হবে। বিদ্যমান নকশায় সেতুর উত্তরাংশের সংযোগ সড়কের মধ্যে কবরস্থান থাকায় এবং দক্ষিণ পাশে ব্যক্তি মালিকানাধীন ১টি দোকান ও কয়েকজন ব্যক্তির জমি থাকায় স্থানীয়রা বাঁধা দিয়েছেন। কিন্তু বরাদ্দ না থাকায় জমি অধিগ্রহণ সম্ভব হয়নি। তাই সংযোগ সড়কের নতুন নকশা অনুযায়ী কাজ হবে এবং সেটা পাশও হয়েছে। আগামী এক মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান