শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সব পর্যায়েই ভারত-বাংলাদেশের সুসম্পর্ক’ : কলকাতা বইমেলায় শিক্ষামন্ত্রী দীপু মনি

বহুল আলোচিত ও প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি তথা তিস্তা সংকটের অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, যে কোনো নদী শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে প্রবাহিত হয়, সব জনপদের মানুষের সেই নদীর পানির ওপর অধিকার থাকে। ভারত-বাংলাদেশের যে সুসম্পর্ক তাতে তিস্তার চলমান সংকট অচিরেই সমাধান হবে।

পশ্চিমবঙ্গ বইমেলায় ‘বাংলাদেশ দিবস’-এর দ্বিতীয় দিনে কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গিপাড়ার গ্রাম থেকে’ ও ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবন’সহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো ও প্রাণবন্ত। দুদেশের মানুষ, রাজনৈতিক দল ও যারা একাডেমিতে আছে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব পর্যায়েই দুদেশের সুসম্পর্ক আছে। ১৯৭১ সাল থেকে যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে তা সহজে নষ্ট হবার নয়।

তিস্তা বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশের যে মৈত্রীর সুসম্পর্ক, তাতে তিস্তার এ সমস্যা অচিরেই সমাধান হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও শিক্ষাবিদ পবিত্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন