বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব অর্থনীতির সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রুত চলে যাব। এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায়, যেসব করে যাব। করে যাচ্ছি।

সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটি রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’।

তিনি বলেন, একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী