সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী


সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ এটি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু বিরোধী দল তা সমর্থন না করে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। এতে করে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দিয়েছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে; যা খুবই নিন্দনীয়।’
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই যায় না।’
বিরোধীদলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সংসদের ভেতরে ও বাইরে কথা বলতে পারেন। আপনারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারেন। কিন্তু তার পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করছেন। দেশে গণতন্ত্রের যে কাঠামো, যে চারা গাছটি ওঠা শুরু করছিল, তা বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘বিরোধী দলের দাবি, গত ৬ মাসে সরকার সবক্ষেত্রেই ব্যর্থ। অথচ আমাদের দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভের পরিমাণ তলানিতে ছিল। কিন্তু গত কয়েক মাসে তা আড়াই গুন বেড়েছে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন


