বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমালোচনার মুখে ভেঙে ফেলা হলো ‘ইত্যাদি পয়েন্ট’

সুনামগঞ্জবাসীর বিরোধীতায় জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট ও শহীদ সিরাজ লেক এলাকায় কংক্রিটে নির্মিত ‘ইত্যাদি পয়েন্ট’ নামফলক ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় নামফলকটি অপসারণ করা হয়।

স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলকায় শহীদ সিরাজুল ইসলাম লেকের পাশে কয়েক বছর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এখন ইত্যাদি কর্তৃপক্ষ ওই স্থানটিতে কংক্রিটের নামফলক তৈরি করে। বিষয়টি নিয়ে সুনামগঞ্জে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা করে অনেকেই পোস্ট দিতে থাকেন। তাদের দাবি, বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম লেকের পাশে ইত্যাদি নাম ফলক থাকলে মুক্তিযোদ্ধার নাম মুছে যাবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিন জানান, উপজেলা তহসিলদারকে সকালে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নামফলকটি ভেঙে ফেলা হয়।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, এখানে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সুনামগঞ্জের তথা তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, শিমুল বাগানসহ বিভিন্ন দৃষ্টি নন্দন ও পর্যটন স্পষ্ট আছে। আলাদা করে নামের প্রয়োজন নেই। আর যেখানে ইত্যাদি পয়েন্ট স্থাপনা নির্মাণ করা হচ্ছিল, সেই এলাকাটাকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে অনেক আগেই শহীদ সিরাজ লেক নামকরণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু খবর আমার চোখে এসেছে। শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেকটি শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক নামেই থাকবে। ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান কর্তৃপক্ষ শুধু ছবি তোলার জন্য সাময়িক সময়ের জন্য এটা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু সবার দাবির কারণে সকালেই ‘ইত্যাদি পয়েন্ট’ নামফলকটির নির্মাণ কাজ বন্ধ করা হয় এবং দুপুরে স্থাপনা অপসারণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি