শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্পর্ক জোরদার করতে সৌদি আরব গেলেন মোদী

সম্পর্ক জোরদার করতে সৌদি আরব সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (২২ এপ্রিল) জেদ্দায় পৌঁছেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে এটি তার তৃতীয় সফর।

ভারতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার একদিন পর এই সফর করলেন মোদী। নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই ও শুল্ক আরোপ বন্ধ করার চেষ্টা করছে।

এর আগে এক বিবৃবিতে মোদী জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় ভারত, যা সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত গভীরতা ও গতি অর্জন করেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে তেলের প্রধান সরবরাহকারী দেশ হলো সৌদি আরব।

ভারতের দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি পেট্রোলিয়াম আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে স্থান পেয়েছে।

উপসাগরীয় দেশটিতে দুই মিলিয়নেরও বেশি ভারতীয় নাগরিক বাস করছেন। যারা দীর্ঘদিন ধরে সৌদির শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন।

দুই দিনের এই সফরে মোদী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও জানা গেছে।

ট্রাম্প আগামী মাসে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর হবে।

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ