বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি: উপদেষ্টা নাহিদ

সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি। তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি।

রোববার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণঅভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি। তখন দল গঠন করলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন, এখনো হয়তো চান। তাই তরুণদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারছেন। সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল। তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি।

উপদেষ্টা নাহিদ বলেন, ড. ইউনূসকে সরিয়ে অন্য কোনো ধরণের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে তারা (বিএনপি) ভাবছে কি না জানি না। যদি ভেবে থাকেন, তাহলে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না।

এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের জায়গাটি আগের চেয়ে কিছুটা কমছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার মনে হয় জাতীয় ঐক্য এখনো অটুট আছে। ঐক্য যদি অটুট না থাকতো, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করতো তাহলে সরকার পরিচালনা আরও কঠিন হয়ে যেত। আশা করি সামনের দিনে এই সহযোগিতা অটুট থাকবে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা যদি সংস্কারের ধারাবাহিকতায় একটি সুন্দর গণতান্ত্রিক যাত্রা করতে পারি, তাহলে এটাও আমাদের সবার অর্জন হবে। বিশেষ করে যারা পরবর্তী সরকার পরিচালনা করবেন, তাদের কাজ অনেক সহজ হবে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের