বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা

ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দাম কমা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রভাব ব্যাপক আকারে পড়েছে বিশ্ববাজারের মূল্যবান ধাতুগুলোর উপর। বুধবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। খবর রয়টার্সের

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে সবাই ঝুঁকেছেন মূল্যবান ধাতুর দিকে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই বেড়েছে স্বর্ণ এবং রুপার দাম। এছাড়া বিশ্ব অর্থনীতির অস্থিরতাও দাম বাড়ার বড় কারণ।

রয়টার্স জানায়, এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে এসেছে। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এদিন বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট স্পট সোনার দাম একপর্যায়ে সোনা সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। একই দিনে রুপার বাজারেও বড় লাফ দেখা যায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। স্পট রুপা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে প্রথমবার। স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ ডলারের সীমা ছাড়িয়েছে। প্লাটিনামের দাম ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেছেন, বাজারজুড়ে সামান্য ইতিবাচক মনোভাবের কারণ ছিল তুলনামূলকভাবে নিরীহ সিপিআই তথ্য। যা ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা বেশি থাকার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকদের মতে, চলতি বছর সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক