সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-এর সঙ্গে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, পিটিআই সুপার মোঃ গোলাম মোস্তফা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান ও পঙ্কজ বর্মনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকবৃন্দ।

এ সময় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন।

নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান