মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলার উন্নয়নের দাবিতে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার নাগরিক সেবার মানোন্নয়ন, জেলার উন্নয়নে ২৪ দফা দাবি ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এঁর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ
হুমায়ুন কবির।

এসময় সাতক্ষীরা জেলার উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়েব হাসান বাবু, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম মুকুল, মো. সামছুদ্দিন গজনবী বাবলু, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, যুগ্ম মহিলা সম্পাদিকা নাসিমা খাতুন, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনি, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক গাজী আবুল কাশেম, পর্যটন বিষয়ক সম্পাদক নুরুল হক, নির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন, এস.এম মহিদার রহমান, আলহাজ আব্দুল গফ্ফার, মো. শফি উদ্দিন, মো. হায়দার আলী, প্রভাষক মো. কামরুজ্জামান, মো. হাফিজুর রহমান, মাসুদুর জামান সুমন প্রমুখ।

মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমন্বয়হীনতার কারণে বিরাজমান দ্বন্দের সমাধান, জেলার জলাবদ্ধতা নিরসন, জেলা ও সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণ, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, রেল লাইন নির্মাণ, অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, সাতক্ষীরার সৌন্দর্য্য বদ্ধনে জেলার বিভিন্ন প্রবেশ দ্বারে স্মৃতিস্তম্ভ নির্মাণসহসহ সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৪ দফা দাবি ও সমস্যা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় এঁর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলার উন্নয়নে ২৪ দফা দাবি নামা স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক