সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন


ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আয়োজনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সার্জারি বহির্বিভাগে উক্ত ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আশরাফুন্নেছা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সার্জারী বিভাগের প্রধান ডা. শরিফুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. শংকর প্রসাদ বিশ্বাস, গাইনী বিশেষজ্ঞ ডা. রহিমা খাতুন, ডা. ফারহানা হোসেন, ডা. মো. আহসানুল ইসলাম কল্লোল প্রমুখ।
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আশরাফুন্নেছা সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পরিদর্শন করেন।
এসময় প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবা আরো এক ধাপ এগিয়ে গেল। এই বিভাগে দায়িত্বরতদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতও এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন


