বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়।

টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিশিষ্ট খেলোয়াড় ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন