শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আদালতের পিপি’র বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।

রবিবার দুপুরে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু।

বক্তব্য রাখেন আলহাজ্ব জি এম আব্দুল গফুর, মোস্তফা নুরুল আলম, কামরুজ্জামান বাবু প্রমুখ।

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু বলেন, সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতের অভিযোগ থাকায় সাতক্ষীরা বার তার কাছে বারবার সার্টিফিকেট দাখিল করতে বললেও তিনি তা কোনদিন দেখাতে পারেন নি। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি বারবার স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্থ পিপিকে রক্ষা করে গিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর বলেন, পিপি লতিফ বিজিবি’র একজন কন্সটেবল ছিলেন। অনিয়মের দায়ে চাকুরীচ্যুত হন এরপর ফিরে এসেই তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান বলে অভিযোগ করেন।

মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম বলেন, পিপি লতিফ দুর্নীতি করে কালোপথে কোটি কোটি টাকা নিয়ে শহরের প্রাসাদ গড়েছেন। পিপি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের সাথে সবসময় অসাদাচরণ করেন।

মানববন্ধনে সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু জানান, জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে সরকার অবিলম্বে অপসারণ করুক এবং তার বিরুদ্ধে তদন্তে নামুক। তা না হলে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ বৃহত্তর কর্মসূচি দেবে।

এদিকে পিপি আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা তেমন কিছু না। মুক্তিযোদ্ধাদের সাথে ভুল বোঝাবুঝি। মুক্তিযোদ্ধারা জামাত শিবিরদের পক্ষ নেয় আমি এটা কোনমতে মেনে নিতে পারি না। তাই তারা এমন কর্মসূচি পালন করেছে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত