বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত, আনন্দ-উৎসবে মুখর ঈদগাহ

সাতক্ষীরা প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন।

ঈদগাহে মুসল্লিদের ঢল নামে, শিশুরাও বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসে। নামাজের আগে ইমাম সংক্ষিপ্ত বয়ানে বলেন, “রোজাদারদের জন্য ঈদ আল্লাহর বিশেষ উপহার।” তিনি তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “ঈদ শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হবে।” পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, “সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্ক।”

প্রথম জামাতের পর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ জামাত সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা